কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে পাচার করে পোল্ট্রি মুরগির ইনফ্লুয়েঞ্জা/বার্ডফ্লু রোগের ভ্যাকসিনের চালান জব্দ করেছে থানা পুলিশ। এসময় পাচারকারী চক্রের দুই সদস্যকেও গ্রেফতার করে পুলিশ। বুধবার বিকেলে এ উদ্ধার কাজ ও গ্রেফতার কাযক্রম অনুষ্ঠিত হয়।